❝বিত্তবানরা কল্পনা করতে পারেন না। বাস্তবের হিসাব-নিকাশে তারা এত ব্যস্ত থাকেন যে কল্পনার জগতে প্রবেশ করার সময়ই পান না। ধীরে ধীরে তাদের কল্পনার শক্তিও হারিয়ে যায়।❞
আদর্শ মানুষকে কেউ পছন্দ করে না। আদর্শ মানুষ ডিসটিল্ড ওয়াটারের মতো - স্বাদহীন। সমাজ পছন্দ করে অনাদর্শ মানুষকে। যারা ডিসটিল্ড ওয়াটার নয় - কোকাকোলা ও পেপসির মতো মিষ্টি কিন্তু ঝাঁঝালো।